রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে জুলাই গণঅভ্যূত্থান সহ সকল হত্যা কান্ডের সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবীতে ছাত্র শিবিরের মানববন্ধন সমাবেশ


প্রকাশ :

রংপুরে জুলাই গণঅভ্যূত্থান, শাপলা চত্ত্বরে হেফাজতের সমাবেশ ও পিলখানা ট্রাজেডিসহ সকল হত্যা কান্ডের সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন সমাবেশ করেছে মহানগর ইসলামী ছাত্র শিবির। 

সোমবার (৫ মে) সকাল সাড়ে ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে কর্মসূচীতে বক্তব্য রাখেন, মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা, সেক্রেটারী আনিছুর রহমান, রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি সোহেল রানাসহ অন্যরা। 

বক্তারা বলেন, জুলাই বিপ্লবের ৯ মাস পার হলেও বিচার দৃশ্যমান হয়নি। আওয়ামীলীগ নিষিদ্ধ করা হয়নি বরং পতিত আওয়ামীলীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। শাপলা, পিলখানা, জুলাই, ২৮ অক্টোবরসহ কোনও হত্যা কাণ্ডের বিচার নাহওয়া পর্যন্ত এদেশে আওয়ামীলীগ ও তাদের দোসরদের পুনর্বাসন হবেনা। এখন বিচারের দাবিতে আমাদেরকে আন্দোলন করতে হয়, এটা জুলাইয়ের শহীদ-আহত যোদ্ধাদের রক্তের ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত সরকারের জন্য লজ্জার ব্যাপার। এ সময় বক্তারা সকল হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্ত মূলক বিচার নিশ্চিতের দাবী জানান। কর্মসূচীতে বিভিনবন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ছাত্র শিবিরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।