লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন এলাকা থেকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১৩ ও র্যাব-৪ এর যৌথ আভিযানিক দল।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ সকালে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার চামটাহাট ক্লিনিকের সামনে থেকে মিদুল হাসান ও তার সহযোগীরা ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা ২৮ এপ্রিল কালিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় একটি অপহরণ মামলা (মামলা নম্বর-৪২) দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ (সদর কোম্পানি) এবং র্যাব-৪ (সিপিসি-২, ক্যাম্প) এর যৌথ দল গত ৩ মে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকার আশুলিয়া থানাধীন জিরানী এলাকায় অভিযান চালায়। অভিযানে অপহরণ মামলার পলাতক দুই আসামী আবু সাঈদ এর ছেলে শিমুল হাসান (২১) ও মৃত হামিদ মিয়ার ছেলে আবু সাঈদ (৩৮)।
উভয়ই সাং-উত্তর চরিত্রা হাজারি (চাপারহাট), থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট—কে গ্রেফতার করা হয়। অভিযানে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয় ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।