ফিল্মি স্টাইলে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে কয়েক লক্ষ টাকা লুট করার অভিযোগ। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাটে ৩ মে শনিবার রাত সোয়া ৯ঃ৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সিসিটিভি,প্রত্যক্ষদর্শি ও পুলিশ সুত্রে জানা গেছে,কোনকিছু বুঝে উঠার আগেই একদল দুর্বৃত্ত হার্ডওযার ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম বাদলের দোকানে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এসময় আঃ হালিম প্রান বাঁচাতে দৌড় দিয়ে পাশের গালামালের দোকানে প্রবেশ করলে দুর্বৃত্তরা সেই দোকানেও প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুঁপিয়ে গুরুতর জখম করে এবং লুটপাট ও ভাংচুর করে।
এসময় আশেপাশের দোকানপাট অনেকের খোলা ছিল। রাস্তা দিয়ে লোকজন চলাচল করতে সিসিটিভিতে দেখা যায়। ঘটনা দ্রুত জানাজানি হয়ে গেলে, স্থানীয় লোকজন ব্যবসায়ী হালিমকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায়, অবস্থার বেগতিক দেখে মুমুর্ষ অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় বলে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এ ঘটনায়,রাতেই ব্যবসায়ী হালিমের ছোটভাই আবু সাঈদ মেম্বার বাদী হয়ে কালীগঞ্জ থানায় মোঃ তমিজ উদ্দিন তপু(৫২), সুরুজ মিয়া(৪২),চাঁন মিয়া(৩৮) তাদের পিতামৃত: মোবারক আলী এবং মোঃ আনোয়ার হোসেন(৩২),মোঃ ইব্রাহিম মিয়া(৪২)তাদের পিতা:মোঃ তমিজ উদ্দিন তপু। এছাড়া,অজ্ঞাত আরো ৪/৫ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদীর অভিযোগে উল্লেখ করেন, দুর্বৃত্তরা ৭ লক্ষাধিক নগদ টাকা নিয়ে গেছে। ভুক্তভোগী ও বাদীর বাড়ি কালীগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের পাটিকাপাড়া গ্রামে এবং বিবাদীগণের বাড়ি একই ইউনিয়নের সতীরপাড় গ্রামে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম মালিক এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, মোঃ আবু সাঈদ নামে আহতের ভাই বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।