আজ ৩ মে সকালে ঢাকাস্থ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের সভায় স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনের পূর্বে এক শতাংশ ভোটের সমর্থন নেয়ার বিধান বাতিলের দাবি জানানো হয়।
স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমের সভাপতি অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির মহাসচিব মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সদস্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। কমিটি সদস্য,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন। কমিটি সদস্য কনজ্যুমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। কমিটি সদসয় নুরুল হুদা চৌধুরী মিলু, বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট এর সাবেক মহাপরিচালক প্রকৌশলী ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান, মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র গেরিলা লিডার ডঃ এস.এম.শফিকুল ইসলাম কানু। আরো বক্তব্য রাখেন মেজর আমির আহমেদ আফসারী (অব:), মেজর নুরুল ইসলাম (অব:), হাবিবুর রহমান হাবিব, এম আর করিম, এডভোকেট নূর তাজ আরা ঐশী প্রমুখ।
বক্তাগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আমলাদের সম্পদের খতিয়ান জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।