রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের ইন্ধনে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব


প্রকাশ :

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় ফের সক্রিয় হয়ে উঠেছে অন্তত ২০টি কিশোর গ্যাং। নগরীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও অস্ত্রের মহড়া চালিয়ে আতঙ্ক ছড়াচ্ছে তারা। আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে ২০ জন গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে।

সূত্র জানায়, অজ্ঞাতস্থান থেকে ছাত্রলীগ নেতারা অর্থ ও অস্ত্র সরবরাহ করছে। রতন, ঈগল, র্যাক্সসহ একাধিক গ্যাং মাদক, ছিনতাই ও ইভটিজিংয়ের মতো অপরাধে জড়িত। পরিস্থিতি দমন করতে মাঠে নেমেছে মহানগর ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ওসি মহিনুল ইসলাম জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।