রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশ :

রংপুর জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮শে এপ্রিল) রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে হবে। শহিদেরা যে উদ্দেশ্যে ‍তাঁদের জীবন উৎসর্গ করেছেন তা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সকলের। এজন্য সবাইকে পারস্পারিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিভাগীয় কমিশনার রংপুর জেলার সকল সরকারি দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও প্রতিবন্ধকতার বিষয়গুলো শোনেন এবং দিক নির্দেশনা প্রদানসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনাসভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।