রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে পূন:ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড তৈরির প্রশিক্ষণ


প্রকাশ :

লালমনিরহাটে অধিকার এখানে, এখনই প্রকল্পের  উদ্যোগে যুবদের জন্য হাতে তৈরি মাসিক স্বাস্থ্য সামগ্রী তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ এপ্রিল জায়াভিয়েন হলরুম দিনব্যাপী যুবদের জন্য হাতে তৈরি মাসিক স্বাস্থ্য সামগ্রী তৈরির কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে কলমে শিখিয়ে দেওয়া হয় মাসিক স্বাস্থ্য সামগ্রী অর্থাৎ মাসিকের সময় ব্যবহার করার জন্য কাপড় দিয়ে প্যাড তৈরি কিভাবে করতে হয়।

এই প্রশিক্ষণের ফলে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীর মধ্যে মাসিক ব্যবস্থাপনা সম্পর্কে স্পষ্ট ধারনা তৈরি হবে। স্যানিটারী ন্যাপকিন তৈরি ও ব্যবহারে ভূল ধারনা ও সামাজিক কুসংস্কার দুর হবে, মাসিক স্বাস্থ্য সামগ্রী অর্থাৎ মাসিকের সময় ব্যবহার করার জন্য কাপড় দিয়ে প্যাড তৈরি করে নিজেরা ব্যবহার করতে পারবে এবং নিজেরা উদ্যোক্তা হতে পারবে। এতে করে  অংশগ্রহণকারীরা লাভবান হবে।

প্রশিক্ষণ পরিচালনা করেন অধিকার এখানে, এখনই প্রকল্পের ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার দিপংকর রায়, সেশন পরিচালনা করেন ইয়ুথ সদস্য  মোঃ তৌফিকুল ইসলাম তন্ময়, মোছাঃ ববিতা সুলতানা। আরো উপস্থিত থেকে সহযোগিতা করেছেন, ব্র্যাক অধিকার এখানে, এখনই (আরএইচআরএন২) প্রকল্পের রংপুরের এরিয়া কোঅর্ডিনেটর, মাধুরী সূত্রধর।

এই কর্মশালায় অংশগ্রহণ করে লালমনিরহাট জেলার ব্র্যাক অধিকার এখানে, এখনই (আরএইচআরএন২) প্রকল্পের ইয়ুথ গ্রুপ থেকে ২৫ জন যুব প্রতিনিধি অংশগ্রহন করেন।