রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য নারী কমিশনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে - রংপুরে আল্লামা মামুনুল হক


প্রকাশ :

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, পশ্চিমা জীবন ধারায় বিশ্বাসী  কিছু এনজিও কর্মীদের দিয়ে প্রধান উপদেষ্টা নারী কমিশন গঠন করে কোরআনের বিরুদ্ধে আপনি কটাক্ষ করিয়েছেন। আমি দাবী তুলতে চাই ৯০ ভাগ মুসলিমের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য নারী কমিশনের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।   

রবিবার (২৭ এপ্রিল) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাপলা চত্ত্বরে গণহত্যার বিচার খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মামুনুল হক বলেন, যে তিনটি মূল নীতিকে কেন্দ্র করে ৭২ সালের সংবিধান প্রণয়ন করা হয়েছিল তা মূলত ভারতীয় সংবিধানের কপি-পেস্ট। এর মধ্যে স্বাধীন দেশে লক্ষ মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা প্রকৃত চেতনাকে আড়াল করে ৭২ এর ভেজাল মুক্তিযুদ্ধের চেতনাকে দাঁড় করানো হয় এবং বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করে আওয়ামী লীগ অর্ধ শতাব্দি পর্যন্ত রাজনীতি করেছে। কেউ স্বৈরতন্ত্র, বাকশালের বিরুদ্ধে নামলে তাদের মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বলে আখ্যায়িত করে দেশে এক দলীয় স্বৈরতন্ত্রের রাজনীতির পথ উন্মক্ত করেছিল আওয়ামী লীগ। 

তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তে ভেসে গেছে শেখ হাসিনা। দেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতির কবর হয়েছে। এই দেশের স্বাধীনতা ১৯৭২ সালে একবার ছিনতাই হয়েছিল। ২০২৪ সালের দ্বিতীয় স্বাধীনতাকে ছিনতাই করার জন্য ২০২৫ সালে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। 

মামুনুল হক বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন, শাপলা চত্ত্বরের গণহত্যাসহ সকল গণহত্যার দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। আমাদের প্রথম দাবী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা, দ্বিতীয়ত হত্যাকান্ডের বিচার নিশ্চিত করা, তৃতীয় বিচারের পর আওয়ামী লীগের আন্ডা-বাচ্চা কেউ যদি বাঁচে তারপর আওয়ামী লীগের রাজনীতি করার শখ