রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ৫ শতাধিক ক্যান্সার যোদ্ধাদের নিয়ে দিন ব্যাপী মিলন মেলাও সচেতনতা কর্মসূচী


প্রকাশ :

‘ক্যান্সারের নেই, এনসার’ সমাজে প্রচলিত এমন বাক্যকে ভূল প্রমাণিত করেছেন রংপুর বিভাগের ক্যান্সার  যোদ্ধারা। সঠিক সময়ে চিকিৎসা নিয়ে দূরারোগ্য ব্যাধি থেকে সুস্থ্য হওয়ায় স্বাভাবিক জীবনে ফিরে আসার নজির গড়েছেন তারা।

শনিবার (২৬ এপ্রিল) রংপুর বিভাগের ৮ জেলার ৫ শতাধিক ক্যান্সার যোদ্ধাদের নিয়ে দিনব্যাপী মিলন মেলাও সচেতনতা কর্মসূচী পালন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিও থেরাপি বিভাগ। 

নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে এ মিলন মেলায় অংশ নিয়ে ক্যান্সারের সাথে যুদ্ধ করে টিকে থাকার গল্প শোনান ক্যান্সার যোদ্ধারা। আলোচনা সভায় ক্যান্সার রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা এবং ক্যান্সার সচেতনতা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিও থেরাপি বিভাগের প্রধান ডাঃ জাহান আফরোজা লাকী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রেডিও থেরাপি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ সরকার তানভীর জাহিদ, ডাঃ আরিফ হাসনাত, ডাঃ এরশাদুল, ডাঃ মনি রানী, ডাঃ সোহেলী বিনতে মোস্তফা মিষ্টি, ক্যান্সার যোদ্ধা শিক্ষক সালমা ফেরদৌসী, মোনায়েমুল কবীর, নাজমুল হক, সহিবার রহমান সহ অন্যরা। 

আলোচনা সভায় বক্তারা বলেন, সঠিক সময়ে ক্যান্সার রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করাহলে রোগীরা দ্রুত সুস্থ্য হয়ে উঠেন। ক্যান্সারে আক্রান্ত রোগীদের শেষ দিকে চিকিৎসা শুরু করলে তাদের সুস্থ্য করে তোলা সম্ভব হয় না। এছাড়া গ্রামের অনেক নারী-পুরুষ ক্যান্সারে আক্রান্তহলেই মনেকরেন মৃত্যু অব ধারিত। এতে করে তাদের মনোবল ভেঙ্গে যায়। অথচ সঠিক চিকিৎসা করে অনেক রোগী স্বাভাবিক জীবনে ফিরেছে। ক্যান্সার রোগীদের চিকিৎসায় আলাদা সরকারী হাসপাতাল নির্মাণ, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করাহয় আলোচনা সভায়। 

এর পর একটি জন সচেতনতামূলক র‌্যালীর উদ্বোধন করেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শরিফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সামসুজ্জামানসহ অন্যরা। জন সচেতনতা মূলক র‌্যালীটি রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিও থেরাপি বিভাগের প্রধান ডাঃ জাহান আফরোজা লাকী বলেন, ক্যান্সারে আক্রান্ত রোগীরাও যে সঠিক সময়ে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তা মানুষকে জানানোর লক্ষ্যে এ মিলন মেলার আয়োজন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেডিও থেরাপি মেশিন নষ্ট। এরপরেও আমরা রোগীদের যথা সাধ্য ক্যান্সারের চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তুলেছি। আমি ক্যান্সার রোগীদের দূর্ভোগ লাঘবে ঔষধ ও যন্ত্রাংশ সরবরাহসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষন করছি। এটিকরা সম্ভব হলে ক্যান্সার রোগীরা এ সরকারী হাসপাতাল থেকেই ক্যান্সারের সকল চিকিৎসা পাবে।