রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

"কালীগঞ্জে আলোচিত সেই হত্যাকান্ড" ধর্ষণে’ ব্যর্থ হয়ে হয়ে জান্নাতিকে হত্যা করেছিল বেলাল


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতী আক্তার (১২) কে তুলে নিয়ে তিস্তা চরের একটি ভুট্টা ক্ষেতে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মুখে মাটি গুজে দিয়ে হত্যা করা হয়েছিল,আদালতে এমন  স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্ত যুবক বেলাল হোসেন। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। নিহত জান্নাতী বেগম উপজেলার চর ভোটমারী গ্রামের ফজলুল হকের মেয়ে। তিনি স্থানীয় ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গ্রেপ্তারকৃত যুবক বেলাল হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, গত বৃহষ্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় জান্নাতি বেগমের প্রতিবেশি মামা বেলাল হোসেন (২৪) জান্নাতির বাড়িতে প্রবেশ করে। এসময় জান্নাতিকে বাড়িতে খাটের উপর একা দেখতে পেয়ে তার শরীরের স্পর্শ কাতর জায়গায় হাত দেয় বেলাল। এসময় জান্নাতি চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। পরে সেখানে মুখে মাটি গুজে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা কালীগঞ্জ থানায় একটি হত্যা দায়ের করছে। এ মামলায় বেলালকে গ্রেফতার দেখিয়ে ‌পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে  হত্যার দায় স্বীকার করে  আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত বেলাল হোসেন। বেলাল হোসেন বর্তমানে জেলহাজতে রয়েছে।