লালমনিরহাটে মোমবাতি প্রজননের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ৯ অক্টোবর) রাত ৯টায় জেলা শহরের সাপটানা দেব বাড়ি মন্দিরে মহাষষ্ঠী মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শারদীয় দুর্গাপূজার কার্যক্রমের শুভ উদ্বোধন করারা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গোৎসব উদ্বোধন করেন প্রশাসক রকিব হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার, জেলা উদযাপন পরিষদের সভাপতি হীরালাল রায় এবং পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, ধর্ম হচ্ছে মানুষের আত্তার দিয়ে উপলব্ধির একটা ব্যাপার। ধর্ম হচ্ছে মানুষের আত্মার একটি বন্ধন। যেমন মানুষ আত্তা দিয়ে উপলব্ধি করে, সেই আত্মার উপলব্ধিটা সমাজকে ছড়িয়ে দেয় যার ফলে ভালো দিকটা সমাজ গ্রহণ করে। তিনি বলেন সরকার সজাগ রয়েছে বিশৃঙ্খলাকারীদের কোন ছাড় দেওয়া হবে না।
জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে শঙ্কিত কোন কারণ নেই, পুলিশ আনসার র্যাবের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আপনারা নির্বিঘ্নে নির্দ্বিধায় আপনাদের শারদীয় উৎসব আপনারা উদযাপ করুন আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ রয়েছে।