চলতি রবি মৌসুমে রংপুরাঞ্চলের ৫টি জেলায় ৫০ হাজার ১৮ মেট্রিক টন গম উৎপাদিত হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়।
সূত্রটি জানায়, রংপুরাঞ্চলে১৫ হাজার ৪৮ হেক্টর জমিতে গম চাষাবাদে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৬০ হাজার ৬৮৫ মেট্রিক টন।কিন্তু চাষাবাদ হয়েছে ১৪ হাজার ১৮০ হেক্টর জমিতে। গম চাষাবাদে সরকার কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল গম বীজ,সার সরবরাহ সহ প্রশিক্ষণ দিয়েছে।
সরবরাহকৃত উচ্চ ফলনশীল গম বীজের মধ্যে ছিল বিজয়, প্রদীপ, শতাব্দি ও বারি গম ২৫,২৬,২৭,২৮,২৯। গমের ন্যায্য মূল্য পেয়ে কৃষকেরা খুশি হয়েছে।