রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ধৈর্য্য নিয়ে ছিনিমিনি খেলা হলে বড় কর্মসূচীতে যাবো- রংপুরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি


প্রকাশ :

রংপুরে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির  বিষয়ে মন্তব্য করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেছেন,জুলাই আগস্টের ভিকটিমের মামলা গুলো নিস্পত্তির ক্ষেত্রে সরকারের যে উদাসীনতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির ক্ষেত্রেও ঠিক একই উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে।তিনি প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মাজলুম ব্যাক্তিত্ব ছিলেন।এরপরেও যদি সরকার এব্যাপারে তালবাহানা করে।আমাদের পক্ষ থেকেও একটা ধৈর্যের বাঁধ ভাঙ্গার বিষয় রয়েছে।আমরা ধৈর্য ধারণ করেছি নিয়ম তান্ত্রিকতা দেখাচ্ছি।যদি ধৈর্য নিয়ে ছিনিমিনি খেলা হয়  অথবা আমাদের উদারতা দুর্বলতা মনে করা তাহলে আমরা বড় কর্মসূচীতে যাবো। 

মঙ্গলবার (২২এপ্রিল) সকাল ১০টায় রংপুর নগরীর একটি হোটেলে  সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় উপস্হিত ছিলেন, কেন্দ্রীয় দাওহা সম্পাদক মেজবাহুল কবির,মহানগর সভাপতি নুরুল হুদা, মহানগর সেক্রেটারি আনিছুর রহমান, বেরোবি ছাত্রশিবিরের সভাপতি সোহেল রানা,রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ সহ জেলা ও মহানগর শাখার ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। 

জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ দীর্ঘদিনের ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ থেকে মুক্ত হয়েছে। আওয়ামীলীগের যে পরিণতি হয়েছে,  এই ফ্যাসিবাদের জন্য শেখ হাসিনা সহ তার দল  দায়ী। তাদের অপকর্ম  স্বৈরাচারী মনোভাব এবং ফ্যাসিবাদ কায়েম এত উচ্চবিলাসীর পথে  পৌঁছে গিয়েছে মানুষকে মেরে ফেলতেও কুণ্ঠাবোধ করেননি। যেদিন সে পালিয়ে গেছে সেদিন কয়েক লাখ মানুষ মেরে ফেলে থাকতে হলে সেটাই করতো।এমন একটি ঘৃণ্য গণহত্যাকারী ব্যক্তি বাংলাদেশটাকে নরকে পরিণত করছে। এত হত্যাকান্ডের  পরেও আওয়ামী লীগ বা তাদের অফিসিয়াল জায়গা থেকে ন্যূনতম অনুশোচনা বোধ করেনি। একটি দল কতটা হিংস্র হলে এটিই সম্ভব। তারা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন।এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে বিশেষ করে যুবকদের মাঝে ফ্যাসিবাদ বিরোধী চিন্তা বা স্পিড মনের মধ্যে কাজ করছে। এই মনস্তাত্বিক জায়গা চিন্তা করে শেখ হাসিনা যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন রূপ ধারণ করে  বাংলাদেশের ফিরে আসার কখনো তা সম্ভব না।

রংপুর অঞ্চলের উন্নয়ন বৈষম্য নিয়ে তিনি বলেন, বাংলাদেশের এই উত্তর অঞ্চলটা অবহেলিত। তাই ছাত্রশিবিরের পক্ষ থেকে এবং  বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার ও ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন  তাদের প্রতি আহ্বান থাকবে শিক্ষা অবকাঠামো উন্নয়ন করা।

জুলাই আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে মামলার ব্যাপারে তিনি বলেন,একটি বিপ্লব একটি আন্দোলন কোন নিয়ম মেনে হয় না।আশা করছি গণঅভ্যূত্থানকে ধারণ করে এই মামলাগুলো নিষ্পত্তি করবে। সেজন্য আমরা চাপ প্রয়োগ বৃদ্ধি করবো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি তথাকথিত জুলাই  আন্দোলন বলায় সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন,তথাকথিত বলাটা কখনো মেনে নেয়ার মত বিষয় না।এটি কারো ইশারা ইঙ্গিতে বলেছেন কিনা এটি দেখার  দাবি রাখে।স্পিডের সাথে যারা জড়িত ছিল যতজন নিহত হয়েছে যারা আহত হয়েছেন তাদের সাথে এটা বেইমানি সুচক শব্দ। ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করার আহবান জানান তিনি।