রংপুরে নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থী বৃন্দ।
সোমবার (২১এপ্রিল )সকালে রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন বিক্ষোভ কর্মসূচিতে বক্তাতা বলেন, এইচএসসি পাশ করে তারা ডিপ্লোমা নার্সিংয়ে ভর্তি হয়। তাহলে তারা কেনো ডিগ্রি সমমানের মর্যাদা পাবে না। শিক্ষার্থীরা অবিলম্বে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রি সমমানের দাবি করেন। দাবি মানা না হলে মার্চ ফর ঢাকা কর্মসূচি দেওয়ার হুশিয়ারী দেন ।