রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায়য় মামলা দিয়ে হয়রানি


প্রকাশ :

লালমনিরহাটে শহরের বিডিআর হাটখোলা  এলাকায় অসামাজিক কার্য়কলাপের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানির অভিযোগে মনববন্দন করেছে এলাবাসী।

বুধবার (৯ অক্টোবর)  বিকেলে পৌর এলাকর ৪ নং ওয়ার্ডের বিডিআর হাট নজরুলটারী এলাকার তিন নারীর  বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মানববন্ধন করেছে এলাকাবাসী।  এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র এলাকার বাসিন্দা শিউলি বেগম,রোমেনা আক্তার ,শাকিল হোসেন, রায়হান প্রমুখ।তারা বক্তব্যে বলেন এই এলাকায় দীর্ঘদিন থেকে রুবি বেগম, লাইলি বেগম, মনির হোসেন এই তিনজন  অসামাজিক কার্যক্রম ও মাদকের সাথে জড়িত থাকায় এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে বিভিন্ন  হয়রানিমূলক মামলা দেওয়া হয়। বক্তব্যের বক্তরা আরো বলেন এই ব্যক্তিদের কারণে এই এলাকা মান ক্ষুন্ন হচ্ছে, অন্যান্য এলাকার লোক আমাদের এই  এলাকা নিয়ে নানা ধরনের কথা বলে। মানববন্ধনে প্রায় তিনশতাধীক এলাকাবাসী অংশগ্রহণ করেন।