রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা


প্রকাশ :

অর্থপাচার, ঘুষ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী-সন্তানসহ ৫ জনের বিরুদ্ধে আলাদা ৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ অক্টোবর) দুদকের কর্মকর্তারা সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় এসব মামলা দায়ের করেন।

কমিশনের অনুমোদনের পর তার পরিবার ও এপিএসসহ তাদের বিরুদ্ধে মোট ৫টি পৃথক মামলা করেন কর্মকর্তারা।

প্রতিটি মামলায় আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন– তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেন।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট নিয়োগ-পদোন্নতি কিংবা বদলিতে ঘুষ নেওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। তার পরিপ্রেক্ষিতেই আজ বুধবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে এ ৫ মামলা করা হয়েছে। ৫ আগস্টের পর অনুসন্ধান শুরু হওয়া অভিযোগের প্রথম মামলা এটি।