রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পাটগ্রামে চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার


প্রকাশ :

বাদীর দায়েরকৃত এজাহার অনুযায়ী আসামী মাসুদ মিয়া (২০), ভিকটিমকে বিভিন্ন সময় স্কুলে যাওযার পথে, সাক্ষাতে এবং মোবাইল ফোনে প্রেম ভালবাসার কথা বলে বিরক্ত করে। গত ০৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সময় অনুমান সকাল ০৭.৪৫ ঘটিকায় ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে আসামী মাসুদ মিয়া (২০), তার সহযোগিরা ভিকটিমকে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন কচুয়ারপাড় বাজার হতে জোরপূর্বক অপহরণ করে। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

উক্ত ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় । পরবর্তীতে বিষয়টি র‌্যাব-১৩, সিপিএসসি রংপুর এবং র‌্যাব-৪, সিপিসি-২ সাভার ক্যাম্পের নজরে আসলে আসামী গ্রেফতারের  লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় নিশ্চিত হয়। এরই ধারাবাহিকতায় ১৮ এপ্রিল  সন্ধায় র‌্যাব-১৩, সিপিএসসি রংপুর এবং র‌্যাব-৪, সিপিসি-২ সাভার ক্যাম্পের এর আভিযানিক যৌথদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মাসুদ মিয়া (২০), পিতাঃ মৃত মোশারফ হোসেন, সাং-পূর্ব জগতবেড়, থানা-পাটগ্রাম, জেলা-লালমনিরহাট’কে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকা হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে ও ভিকটিমকে  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।