রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ছয় দফা দাবীতে পলিটেকনিক শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচী


প্রকাশ :

রংপুরে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি পাওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের রায় বাতিলসহ ছয় দফা দাবীতে ব্লকেড কর্মসূচী পালন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। 

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বিভিন্ন লিটেকনিক ইন্সটিটিউট থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বেরকরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শাপলা চত্ত্বরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, রংপুর পলিটেনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মোয়াজ হোসেন, রায়হানুল ইসলাম, ফুয়াদ আব্দুল্লাহ ফাহিমসহ অন্যরা।  

সমাবেশে বক্তারা বলেন, কারিগরি শিক্ষাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীরা যৌক্তিক ছয় দফা দাবী আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কারিগরি অধিদপ্তর দাবী মানার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করছেনা। শিক্ষার্থীদের দাবী নিয়ে টালবাহানা চলতে থাকলে গোটা দেশকে অচল করে দেওয়া হবে। এদিকে শিক্ষার্থীদের ঘন্টা ব্যাপী সড়ক অবরোধের কারণে রাস্তার দু’ধারে শত-শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচারীসহ বিভিন্ন যানবাহনে যাতায়াত কারীরা। 

শিক্ষার্থীদের ছয় দফা দাবীর মধ্যে রয়েছে,ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুযোগ বাতিল করে উন্নত মানের চার বছর মেয়াদী কারিকুলাম চালুসহ তা পর্যায়ক্রমে সম্পূর্ণ ইংরেজী মাধ্যমে করা, সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিচু পদে নিয়োগ বন্ধ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, কারিগরি শিক্ষা বর্হিভূত জনবলকে নিষিদ্ধ করে পরিচালক, উপ-পরীক্ষানিয়ন্ত্রকসহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ করা, পৃথক কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা, টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করা।