রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে রংপুরে অর্ধবেলা দোকান পাট বন্ধ রেখে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল


প্রকাশ :

রংপুরে ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে অর্ধ বেলা দোকান পাট বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন গরীর ১৫৬টি ব্যবসায়ী সংগঠন।বুধবার (১৬ এপ্রিল) ভোর ৬ টা থেকে দুপুর একটা পর্যন্তন গরীর সকল দোকান পাট বন্ধ রাখা হয়।  তবে কাঁচা বাজার, ওষুধের দোকান এবং খাবার হোটেলসহ জরুরি পণ্যের দোকান পাট খোলা ছিল।

 কর্মসূচিকে ঘিরে সকাল থেকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে আসতে শুরু করে। সকাল সাড়ে ১০টার মধ্যে ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি সহ নানা শ্রেনি পেশার মানুষদের অংশ গ্রহণে কানায়কানায় পূর্ণ হয় সমাবেশস্থল। ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,রংপুর চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট আকবর আলী, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী, জেলা মটরমালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম প্রচার সম্পাদক মোঃ মহিদুল ইসলাম শেখ হিরা,  রেস্তো রাঁমালিক সমিতির নেতা আব্দুস সাত্তার, ফখরুল আনাম বেঞ্জুসহ অন্যরা।

বক্তারা বলেন, ফিলিস্তিনে নির্বিচারে নারী, শিশু, সাংবাদিক, চিৎিসকসহ সাধারণ মানুষদের হত্যা করছে ইসরায়েল। এদিক বিশ্ব মোড়ল আমেরিকা ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে উল্টো ইসরায়েলকে সমর্থন দিয়ে চলেছে। মুসলিম দেশ গুলোকে একত্রিত হতে দিচ্ছেনা তারা। আজ কোথায় বিশ্ব মানবতা, কোথায় জাতিসংঘ। তারা চুপকরে রয়েছে কেন। ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের কান্না কি তাদের কানে পৌঁছাচ্ছে না।

তারা বলেন, আমরা বাংলাদেশে যে সকল ইসরায়েলী পণ্য ব্যবহার করছি, সেই পণ্য বিক্রির টাকা দিয়ে ইসরায়েল বিভিন্ন অস্ত্র কিনছে আর আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের ওপরে গুলি করছে, বোমা মারছে। তাই আজ থেকে আমরা রংপুরের সকল ব্যবসায়ী ইসরায়েলী পণ্য বিক্রয় বন্ধ ঘোষণা করছি। সেই সাথে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের তীব্র দাবি জানাচ্ছি। এসময় ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়া করা হয়। এরপর প্রতীকিলাশ ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ব্যবসায়ীদের একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ইসরায়েলের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয়।