রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ই-কমার্সে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশ :

রংপুরে ‘তথ্য আপ’ প্রকল্পের আওতায় ই-কমার্সে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ই এপ্রিল (শনিবার)  সকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো: ময়নুল ইসলাম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থা এই সেমিনার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় সিনিয়র সচিব বলেন, বর্তমান আমাদের সমাজে নারীদের যে অবস্থান তা বেগম রোকেয়ার অবদান। তবে সমাজে নারীদের প্রতিষ্ঠিত হতে এখানো অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। ‘তথ্য আপা’ প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। যা নারীর ক্ষমতায়নকে বেগবান করছে। নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ দিনদিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে। পণ্য  বাজারজাতকরণের ভিন্নতা এসেছে। এক্ষেত্রে অনলাইন প্লাটফর্ম দ্রুত জনপ্রিয় হচ্ছে। তথ্য প্রযুক্তির যুগে নারী উদ্যোক্তাদের অনলাইন প্লাটফর্মে সম্পৃক্ত করতে ‘তথ্য আপ’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি তথ্য আপা প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব প্রদান করেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শাহানা শারমিন, তথ্য আপা প্রকল্পের পরিচালক শাহনাজ বেগম নীনা এবং ‘তথ্য আপা’ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক নাজমুল ইসলাম।

সেমিনারে অংশগ্রহণকারী কয়েকজন নারী উদ্যোক্তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান, নারী উদ্যোক্তাদের নিয়ে সমবায় সমিতি গঠন, অনলাইন প্লাটফর্মে পণ্য বাজারজাতকরণ বিষয়ে ব্যাপক প্রচার, নতুন নারী উদ্যোক্তা তৈরি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করা প্রভৃতি বিষয়  তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রশিক্ষণ সমন্বয়ক ও সিনিয়র প্রশিক্ষক সৈয়দ রাকিবুল হক। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, তথ্য সেবা কর্মকর্তা, নারী উদ্যোক্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।