লালমনিরহাট জেলা ভোক্তা অধিকার দপ্তর গত রমজান মাসে মাত্র ১১ টি অভিযান চালিয়ে ২৭ টি প্রতিষ্ঠান থেকে ৬৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
জেলা ভোক্তা অধিকার দপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী জানান, উল্লেখযোগ্য জরিমানার মধ্যে মদিনা বেকারির ওজন কারচুপি অভিযোগে ১০ হাজার টাকা, অপরিচ্ছন্নতার দরুন আল-আকসা বেকারির ৪ হাজার টাকা, আইডিয়াল ক্লিনিকের বিরুদ্ধে নরমাল ডেলিভারি করাতে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য ২০ হাজার টাকা। উল্লেখ্য, আইডিয়াল ক্লিনিকের নিকট জরিমানা হিসাবে আদায়কৃত ২০ হাজার টাকা থেকে অভিযোগকারীকে ২৫% হিসেবে ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
ভোক্তা সাধারণ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাল, ডাল, মাছ, মাংসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ করে থাকেন। এক্ষেত্রে কোন অভিযোগ থাকলে তাৎক্ষণিকভাবে মোবাইলে কিংবা লিখিতভাবে জেলা ভোক্তা অধিকার দপ্তরকে অবহিত করতে হবে। জেলা ভোক্তা অধিকার দপ্তরের মোবাইল নাম্বার- ০১৭২২ ৮২৮২৮৪।
ক্রেতা সাধারণকে এই সকল অসৎ ব্যবসায়ী ও সেবা প্রধান কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তা না হলে প্রতিকার পাওয়া যাবে না।