রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

এম এ রাজ্জাক খান এর ছোট ভাই এর মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর শোক


প্রকাশ :

জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক- ০২ এম এ রাজ্জাক খান এর ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মোতালেব খান (৫০) আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন”।

জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, আব্দুল মোতালেব খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জনাব জি এম কাদের শোক বার্তায় বলেন, মরহুম আব্দুল মোতালেব খান একজন সদালাপী,  নিরীহ ও সৎ প্রকৃতির সজ্জন লোক ছিলেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

পৃথক এক শোক বার্তায় জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, আব্দুল মোতালেব খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মৃত্যুকালে আব্দুল মোতালেব খান স্ত্রী ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মোরাদিয়া ইউনিয়নের নিজ বাড়ীতে নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।