রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জাপা নেতা নজরুল ইসলাম সরদারের চাচার মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর শোক


প্রকাশ :

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর খিলক্ষেত থানার আহ্বায়ক নজরুল ইসলাম সরদারের চাচা বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, কুর্মিটোলা হাইস্কুল এন্ড কলেজের জমি দাতা, খিলক্ষেত বটতলা মসজিদ মাদ্রাসা ও এতিমখানার মোতাওয়াল্লী ওহাব আলী সরদার (৭৫) বার্ধক্যজনিত কারণে আজ দুপুরে নিজ বাড়ীতে  ইন্তেকাল করেছেন। “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন”।

জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, ওহাব আলী সরদার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জনাব জি এম কাদের শোক বার্তায় বলেন, মরহুম ওহাব আলী সরদার একজন শিক্ষানুরাগী ও উন্নত মন-মানসিকতা সম্পন্ন মানুষ ছিলেন। তিনি ঢাকার শেষ সীমানার অবহেলিত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য সাধ্যমত নিজ এলাকা ও জনমানুষের খেদমতে নিয়োজিত ছিলেন। এলাকার খেদমতে তাঁর মত জনদরদী মানুষের অভাব সহসা পূরণ হবার নয়। জনাব জিএম কাদের, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

পৃথক এক শোক বার্তায় জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু,জাপা নেতা নজরুল ইসলাম সরদারের চাচা ওহাব আলী সরদার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মৃত্যুকালে জনাব ওহাব আলী সরদার ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব খিলক্ষেত বটতলা জামে মসজিদে নামাজে জানাযা শেষে মরহুমকে খিলক্ষেত পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।