লালমনিরহাটে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে আজ সকাল সাড়ে এগারো টায় লালমনিরহাট সরকারি কলেজে প্রায় দুইশত জন শিক্ষার্থীর মাঝে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ধারণা প্রদান এবং তথ্য অধিকার আইনে কিভাবে আবেদন করে তথ্য পেতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে শিক্ষার্থীরা তথ্য অধিকার আইনে আবেদন ফরম পূরণের নমুনা ফরম পূরনের র্চচা করানো হয়। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে তথ্য অধিকার আইন বিষয়ক আলোচনা সভার পর প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন , লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর আবু ইমাম মোঃ রাশেদুন্নবী, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এ বি এম ফেরদৌস, রসায়ন বিভাগের প্রভাষক আব্দুস সামাদ আজাদ, সনাক সভাপতি ক্যাপ্টেন অবঃ আজিজুল হক বীর প্রতীক, সহ সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত, সনাক সদস্য ডাঃ মোঃ কাসেম আলী, স্বপ্না জামান, আশিক ইকবাল মিলন এবং টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মোরশেদ আলম সহ সনাকের ইয়েস ও ইন্টার্ন সদস্যবৃন্দ।