রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ঈদের আমেজ নেই সড়ক দুর্ঘটনায় দুপা হারনো সাংবাদিক মিলনের পরিবারে


প্রকাশ :

ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, সেই ঈদের খুশি বা আনন্দ নেই লালমনিরহাটে মর্মান্তিক  সড়ক দুর্ঘটনায় দুপা হারানো আহত সাংবাদিক মিজানুর রহমান মিলনের পরিবারে।

সাংবাদিক মিলন (৫০)লালমনিরহাট শহরের মদিনা পাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শহীরউদ্দিনের মিয়ার ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন ও বাংলাদেশ প্রসক্লাব লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দ্বায়িত্বে রয়েছেন এবং তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জানা গেছে  গত  ২০ জানুয়ারী জেলার কালিগঞ্জ উপজেলা থেকে সংবাদ সংগ্রহ করে রাতে কয়েকজন সহকর্মী সাথে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরার পথে  আদিতমারী উপজেলার স্বর্ণমতি ব্রিজ এলাকায় পৌছালে ট্রাকের সাথে সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই তার দুপা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সাথে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।পরে সেখান থেকে উন্নত চিকিৎসায় জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফারড করা হয়।

জেলা কর্মরত সাংবাদিক ইসমাইল হোসেন জানান, আমরা কয়েকজন সাংবাদিকসহ কালিগঞ্জ  উপজেলা থেকে সংবাদ সংগ্রহ শেষে ফিরতে আমাদের বেশি রাত হয়ে যায় আর সেদিন ছিল ঘন কুয়াশা। সাংবাদিক মিলন আমার বাইকের পিছনে ছিলো আমারা আদিতমারী স্বর্ণমতি ব্রিজের উপর পৌঁছালে পিছন থেকে আমাদের একটি মাইক্রোবাস  ধাক্কা মারলে আমরা ব্রীজের উপর  রাস্তায় পড়ে যাই।  ও রাস্তার ডান পাশে পরে আমি বাম পাশে পড়ি, এবং সাথে সাথে ওর দুপায়ের উপর দিয়ে একটি পাথর বোঝাই ট্রাক চলে যায়।এতে মিলনের দুপা থেতলে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

সাংবাদিক মিলনের সহধর্মিনী জানান,আমার স্বামীকে নিয়ে আজ ৩ মাস জাবত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি, এখানে সবকিছু কিনতে হয়।আর জিনিসপত্রের এত দাম, আমার জমানো কিছু টাকা চিকিৎসায় সব শেষ  আমি এখন তিন সন্তানকে নিয়ে মানবতার জীবন যাপন করছি স্বামী মিলনে  উন্নত চিকিৎসার জন্য প্রতিবেশী দেশ ভারতে যেতে হবে। তাতে অনেক টাকা লাগবে। তিনি আহবান জানান, সমাজের বিত্তবানদের কাছে আমার আকুল আবেদন আমাদের পাশে দাঁড়ানোর জন্য। তিনি কাঁদতে কাঁদতে  আরো বলেন, আমি আমার স্বামীক বাঁচতে চাই,তিনি বলেন হয়তো আগের মত হাঁটতে পারবো না কিন্তু সুস্থ থাকলে কিছু একটা করে খেতে পারব।

বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ও লালমনিরহাট জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন জানান, সাংবাদিক মিজানুর রহমান মিলন তিনি বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পদের দায়িত্বে রয়েছে, মিলন মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ, তিনি একজন মেধাবী সাংবাদিক।  গত  ২০ জানুয়ারী জেলার কালিগঞ্জ উপজেলা থেকে সংবাদ সংগ্রহ করে রাতে কয়েকজন সহকর্মী সাথে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরারা পথে আদিতমারী উপজেলার স্বর্ণমতি ব্রিজ এলাকায় পৌছালে ট্রাকের সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই তার তার শরীর থেকে দু পা বিচ্ছিন্ন হয়ে যায়। আমি ও আমার সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে আমাদের সাধ্যমত আর্থিক সহায়তা করেছি এবং আমি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই সড়ক দুর্ঘটনায় দুপা হারানো আহত  সাংবাদিক মিজানুর রহমান মিলনের পাশে দাঁড়ানোর জন্য।

এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক রকিব হায়দার জানান,লালমনিরহাট জেলা প্রশাসকের পক্ষ থেকে  ইতিপূর্বে ২০ হাজার টাকার চেক প্রদান করেছি এবং ঈদ উপলক্ষে ৫ হাজার টাকা তার পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে দুপা হারনো সাংবাদিক মিজানুর রহমান মিলনের পরিবারের পাশে থাকবে লালমনিরহাট জেলা প্রশাসক।