রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আগামী ৫ এপ্রিল সুজন জেলা কমিটির সভা


প্রকাশ :

সচেতন, সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ এই প্রতিপাদ্যকে ধারণ করে আগামী ৫ই এপ্রিল শনিবার বিকেল ৩ টায় এলজিইডি  মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক- সুজন জেলা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি থাকবেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, বিশেষ অতিথি সুজন রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে। সভাপতিত্ব করবেন লালমনিরহাট জেলা কমিটির সভাপতি গেরিলা  লিডার এস,এম শফিকুল ইসলাম কানু।

সুজন জেলা কমিটি আয়োজিত বিকেল ৩ টায় আলোচনা  সভায় সুজন জেলা ও উপজেলা কমিটির সকল সদস্যবৃন্দ, আগ্রহী সচেতন ও সোচ্চার ব্যক্তিগনকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

 শুভেচ্ছান্তে- আনিছুর রহমান লাডলা। সাধারন সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক - সুজন জেলা কমিটি,লালমনিরহাট। মোবাইল  ০১৭৭৭৭৭৮১৯১।