রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে বিশ্ব পানি দিবসে আলোচনা সভা


প্রকাশ :

নিরাপদ পানির নিশ্চয়তা প্রদান, প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও পানি দূষণ কমানোর উপরে গুরুত্বারোপ করে রংপুরে বিশ্ব পানি দিবসে আলোচনা সভা হয়েছে।

শনিবার (২২ মার্চ) সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান সহ অন্যরা। 

সভায় বক্তারা বলেন, নদী মাতৃক বাংলাদেশে পানি ও টেকসই উন্নয়ন অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত রয়েছে। পানি ছাড়া আমাদের জীবন অচল। তেমনি আমাদের জীবন-জীবিকার সাথে ঘনিষ্ঠ ভাবে জড়িত জলবায়ু ও প্রকৃতির স্বাভাবিক প্রবাহের জন্য প্রয়োজন পানি। নিরাপদ পানি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকলকে কাজ করতে হবে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত এ আলোচনা সভায় সরকারী-বেসরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাসহ অংশীজনরা উপস্থিত ছিলেন।