রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নামাজখানা আদর্শ সমাজ সেবা সংগঠনের উদ্যোগে ইফতার ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশ :

লালমনিরহাটের নামাজখানা আদর্শ সমাজ সেবা সংগঠন-এর উদ্যোগে এক মনোমুগ্ধকর ইফতার ও দোয়া মাহফিল এবং ক্বেরাত ও ইসলামিক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ মার্চ ২০২৫, শুক্রবার, আয়োজিত এ অনুষ্ঠানে ৯টি মাদ্রাসার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। ক্বেরাত প্রতিযোগিতায় ৯ জন এবং ইসলামিক সংগীত প্রতিযোগিতায় ৯ জন প্রতিযোগী অংশ নেন।

অনুষ্ঠানের সফল আয়োজনের নেতৃত্ব দেন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্য রিজু ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোঃ কাশেম আলী এবং সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার।

এই আয়োজন ইসলামিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।