রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৩৩ হাজার এবং জেলায় প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন-এ’ ক্যাপসুল খাওয়ানো হবে


প্রকাশ :

রংপুরে আগামীকাল ১৫ মার্চ শনিবার রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৩৩ হাজার এবং জেলায় প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন-এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

বৃহস্পতিবার(১৩ ই মার্চ ) সকালে রংপুর সিটি কর্পোরেশন সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা উম্মে ফাতেমা। এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান এবনে তাজ অন্যান্যের মধ্যে উপস্থত ছিলেন। 

সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা উম্মে ফাতেমা জানান ঐ দিন সিটি কর্পোরেশেেনর ৩৩টি ওয়ার্ডের ২৯৭ টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৩৩ হাজার ৫’শ জন শিশুকে ভিটামিন‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৫’শ জন শিশুকে নীল রংয়ের এবং  ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৪ হাজার জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে । এ কাজে ৫৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী এবং ৭২ জন তদারককারী কর্মকর্তা এসব ক্যাম্পেইন পরিচালনা করবে।

এদিকে জাতীয় ভিটামিন‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গত ১২ ই মার্চ বুধবার রংপুর জেলা সিভিল  সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাক্তার শাহিনা সুলতানা জানান, আগামী ১৫ মার্চ শনিবার রংপুর জেলার ৮ উপজেলায় মোট ৩ লাখ ৫৭ হাজার ৫’শ জন  শিশুকে ভিটামিন‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার ২৫৯ জন ও প্রতিবন্ধী ১৬৩ জন সহ মোট ৩৯ হাজার ৪২২ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৬ হাজার ৫২৬ জন ও প্রতিবন্ধী ১ হাজার ৫৫২ জনসহ মোট ৩ লাখ ১৮ হাজার ৭৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ।

এ সময় সিভিল সার্জন জানান, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী শনিবার  দিনব্যাপী সারা দেশের ন্যায় রংপুর জেলার সকল উপজেলার সকল স্থানে ছাড়াও জেলার সকল রেলস্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ স্টেশনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। রংপুর জেলায় ১ হাজার ৮৩২ টি কেন্দ্রে, ৩ হাজার ৬৬৪ জন স্বেচ্ছাসেবী, ৪৫৬ জন স্বাস্থ্যকর্মী ও ২২৮ জন সুপারভাইজার ক্যাম্পেইন পরিচালিত করবে।