রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ঈশ্বরের মন্ডলী লালমনিরহাটের চার্চ কাউন্সিল সভাপতি নির্বাচিত হয়েছেন জেমস আশীষ দাস


প্রকাশ :

ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড), লালমনিরহাটের তিন বছর মেয়াদী কমিটির সাধারণ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মার্চ শহরের ডাকবাংলো রোডে উপাসনালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণ শেষে বিকাল সাড়ে ৪ টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উপাসনালয়ের পালক মিস্টার সচ্চিদা নন্দ বর্ম্মন। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, মিস্টার চারু চন্দ্র রায় ও মিসেস লাকী ব্যানার্জী।

নির্বাচনের পরদিন গত ৮ মার্চ বিকালে প্রধান নির্বাচন কমিশনার এর সভাপতিত্বে নির্বাহী পরিষদ (চার্চ কাউন্সিল) গঠিত হয়। পরিষদে জেমস আশীষ দাস সভাপতি, রমা বর্মন সহ-সভাপতি, সজিব তমাল দাস-সম্পাদক, শমূয়েল বর্মন সহ-সম্পাদক, দিনবন্ধু রায় কোষাধ্যক্ষ, মিঠুল কর্মকার সহ-কোষাধ্যক্ষ, চারু চন্দ্র রায় ধর্মিয় ও আত্মিক বিষয়য়ক দপ্তর, সুচিত্রা অধিকারী নারী ও শিশু, শিউলি অধিকারী সাংস্কৃতি ও ক্রিড়া বিষয়ক সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ পরবর্তী তিন বছর (০৮- ০৩-২০২৫ হতে ০৮-০৩-২০২৮) পর্যন্ত বলবৎ থাকবে।  

নবনির্বাচিত সভাপতি জেমস আশীষ দাস এক বিবৃতিতে ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড) এর সকল ভোটার ও শুভানুধায়িদের আন্তরিক অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞাতা প্রকাশ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)