রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পাটগ্রামে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক্টরের ধাক্কায় আব্দুস সোবহান রাইহান (৬) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৯ মার্চ) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাউরা স্টেশন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাইহান বাউরা ইউনিয়নের নবীনগর স্টেশন পাড়ার বাসিন্দা ট্রাকচালক শরিফুল ইসলাম বাবুর দ্বিতীয় সন্তান এবং বাউরা খাদিমুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুরে মাদ্রাসা থেকে হেঁটে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরের ধাক্কায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর খবর পেয়েছেন এবং ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পাঠানো হয়েছে।