গত ২০ জানুয়ারি' রাতে সাংবাদিক মিজানুর রহমান মিলন আদিতমারী উপজেলার স্বর্ণামতি ব্রিজের নিকট এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। তার কোমরের নিচে দু পায়ের উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। তাকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রংপুর মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে ভর্তির পর তার দু'পা কোমরের নিচ থেকে কেটে ফেলা হয়। বর্তমানে মিলন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ৬০৮ নাম্বার কেবিনে চিকিৎসাধীন রয়েছে।
তার চিকিৎসা ইতোমধ্যে পাঁচ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে । এতে অনেকেই আর্থিক সহায়তা প্রদান করেছেন। তাকে আরো ছয় মাস হাসপাতালে অবস্থান করে চিকিৎসা নিতে হবে। লালমনিরহাট বার্তা পত্রিকা কর্তৃপক্ষ তার চিকিৎসায় ৫ হাজার টাকা অনুদান প্রদান করেছে। আগামীতে আরো আর্থিক সহায়তা প্রদান করবে। মিলনের পিতা বীর মুক্তিযোদ্ধা সহির উদ্দিন স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিদর্শক। তার পক্ষে ছেলের চিকিৎসায় পর্যাপ্ত অর্থ ব্যয় করা সম্ভব নয়।
এমতাবস্থায় সাংবাদিক মিলনের চিকিৎসায় অনুদান প্রদানে তার বৃদ্ধ পিতা সহৃদয়বান ব্যক্তিবর্গ ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানিয়েছেন। সাংবাদিক মিজানুর রহমান মিলন এর বিকাশ নাম্বার ০১৭২১০০২২৪১ তে টাকা প্রেরণ করে চিকিৎসায় সহায়তা করুন।