রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন


প্রকাশ :

রংপুরের জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, আয়োজনে এবং রংপুরের বিভিন্ন বেসরকারি সংগঠনের সহযোগিতায় ও অংশ গ্রহণে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। অন্যান্য সংগঠনের মতো সচেতন নাগরিক কমিটি (সনাক),উক্ত আয়োজনে সম্পৃক্ত হয় এবং আলোচনা সভার পূর্বে একটি সংক্ষিপ্ত মানববন্ধনের আয়োজন করে। ‘‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’’- এই প্রতিপাদ্য সামনে রেখে সকলের অংশ গ্রহণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে বেলা ১১ টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুরের পলিশ সুপার মোঃ আবু সাইম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক রংপুরের সদস্য সামসাদ বেগম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুমানা জামানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি মুঞ্জশ্রী সাহা, ডাঃ সমর্পিতা তানিয়া, সারথী রানী সাহা, মেজবাহুন নাহার, শিল্পী শিকদার, একেএম জাহেদুল ইসলাম ও তরুণী শিক্ষার্থী মাইশা জাহান প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ সেলোয়ারা বেগম।

সভায় বক্তরা নারী অধিকার প্রতিষ্ঠায় পারিবারিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, ধর্মীয় মূল্যবোধ প্রয়োগ, নারীর প্রতি নির্যাতন কারীদের দ্রুত আইনের আওতায় আনা ও বিচার নিশ্চিত করা, পিতৃতান্তিক মানসিকতার পরিবর্তন, বাল্য বিবাহ প্রতিরোধ ও নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা,  সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের প্রতি নির্যতনের বিচার করাসহ বিভিন্ন দাবী তুলে ধরে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে ১০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।