রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন, ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে


প্রকাশ :

রাজধানীর ভাষানটেক এলাকায় বিআরপি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রওনা দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহত হয়েছে এমন খবরও পাওয়া যায়নি।