সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অর্থায়নে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট পরিচালিত অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র কালীগঞ্জ'র আয়োজনে এনডিডি শিশু ও ব্যাক্তিদের অভিভাবকগণকে দৈনন্দিন কাজকর্ম হাতে কলমে শেখানোর জন্য এ.ডি.এল (ADL) প্রশিক্ষণ কর্মশালায় আয়োজন করা হয়।
বুধবার ২৬ ফেব্রুয়ারি, সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় লালমনিরহাট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র লালমনিরহাটের ডিজএ্যাবিলিটি এন্ড রিহ্যাবিলিটিশন কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডাঃ মোঃ আশরাফুল আলম রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন।
ডিজএ্যাবিলিটি এন্ড রিহ্যাবিলিটিশন, অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র,কালীগঞ্জের সহকারী পরিচালক মোঃ সামিউল মসনবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার সুকান্ত সরকার,কালীগঞ্জ উপজেলা যুবদল সদস্য সচিব কুদরত-ই-মেহেরবান মিঠু ও প্রেসক্লাব কালীগঞ্জ'র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শেখ আবদুল আলিম প্রমূখ।সঞ্চালনায় ছিলেন মোঃ সাজিউর রহমান কমিউনিটি রিহ্যাবিলিটিশন টেকনিশিয়ান (স্পিস ও ল্যাঙ্গুয়েজ থেরাপি) কালীগঞ্জ।
উক্ত প্রশিক্ষন কর্মশালায়,অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র,কালীগঞ্জ'র কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডাঃ ফারহানা প্রশিক্ষক হিসাবে রোগীর অভিভাবকদের হাতে-কলমে শেখান।
প্রশিক্ষণ কর্মশালায় শতাধিক সেবাগ্রহিতা ও অভিভাবক উপস্থিত ছিলেন।