রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ৫ জন আহত


প্রকাশ :

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে রোজিনা পরিবহনের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ভুট্টা ক্ষেতে পড়ে এক জন নিহত ও পাঁজন আহত হয়েছে।বরিশাল চরমোনাই পীরের মাহফিল থেকে লালমনিরহাট ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার এস.আই সুলতান মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রংপুর নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে কলাবাড়ি আনোয়ারুল উলুম কুরআন একাডেমি মাদরাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ আলী লালমনিরহাট জেলার আদিতমারী থানার পাগলার চর এলাকার মৃত ফজলার রহমানের ছেলে।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা সুত্রে জানাযায়, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সাথে আহতদের মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো  হয়েছে।দুর্ঘটনার পরপরই গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছেন। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।