২২ ফেব্রুয়ারি বিকেলে জেলা শহরের মিশন চত্বরে রেনেসাঁ ফাউন্ডেশনের আয়োজনে সাম্প্রতিক সময়ে দেশেব্যাপী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রেনেসাঁ ফাউন্ডেশন এর সদস্য সায়েম আদনান অর্ক, তিয়ানা দিশা, মো: সৌরভ, মো: ওমিও, প্রিতী , কথা ও মৃদুল হাবীব।
বক্তাগণ ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে রেনেসাঁ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।