রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কিন্ডারগার্টেন সোসাইটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


প্রকাশ :

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি লালমনিরহাটের আয়োজনে আন্তঃ উপজেলা ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কালেক্টর কলেজিয়েট স্কুল মাঠে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। 

এরআগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক। 

লালমনিরহাট কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি  এটিএম রশীদুল আলম প্রামাণিকের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন কিন্ডারগার্টেন সোসাইটি জেলা শাখার সদস্য সচিব সুলতান আহম্মেদ সোহেল, আদিতমারী উপজেলা সদস্য সচিব  কাইয়ুম আলী,  কালীগঞ্জ উপজেলা সভাপতি শাহিনুর ইসলাম প্রমুখ।

এসময় কিন্ডারগার্টেন সোসাইটি সদর উপজেলা সভাপতি নূর মোহাম্মদ মন্ডল, সদস্য সচিব এম এরশাদুল হকসহ লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।