রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ডা: লুৎফর রহমানের চেহলাম উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল


প্রকাশ :

শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল এর প্রথম ব্যাচের কৃতি ছাত্র  ও স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক লালমনিরহাট জেলার কৃতি সন্তান মরহুম ডা:লুৎফর রহমানের চেহেলাম( চল্লিশা) উপলক্ষে  কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ১৪ ই ফেব্রুয়ারি বিকালে ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, ধানমন্ডিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আইএসটি এর পরিচালক ডাক্তার সালে মুহাম্মদ রফিক সেলিমের সভাপতিত্বে স্মরণ সভায় প্রথম ব্যাচ থেকে ২০তম ব্যাচের প্রাক্তন ছাত্র -ছাত্রীরা ডা: লুৎফর রহমানের ছাত্র জীবনের ও কর্মজীবনের বিভিন্ন কল্যাণমূলক কাজের স্মরণ করেন।

বক্তব্য রাখেন ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল(অব) মং টইন, ডা: মোস্তাক হোসেন, ডা: লায়লা আরজুমান্দ বানু,ডা: নাসরিন নাহার, ডা:রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা:আবেদিন, ডা:ফারুক হোসেন, ডা: আব্দুল মান্নান, ডা: মোর্শেদ আজম, মরহুম ডা: লুৎফর রহমানের ছোট ভাই অবসরপ্রাপ্ত ঢাকা জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান জিন্না,লালমনিহাট বার্তা পত্রিকার সম্পাদক গেরিল লিডার এস,এম শফিকুল ইসলাম কানু প্রমুখ।শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ডা: লুতফর রহমান শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালের প্রথম বর্ষের প্রথম ছাত্র। রোল নাম্বার ১। কর্মজীবনে তিনি সহকারী-সার্জন বরিশাল মেডিকেল কলেজ, মেডিকেল অফিসার পটুয়াখালী সদর হাসপাতাল, পুলিশ লাইনস হাসপাতাল, জেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গজারিয়া, ডেপুটি সিভিল সার্জন ঢাকা, সিভিল সার্জন ঢাকা,পরিচালক (স্বাস্থ্য)ঢাকা বিভাগ , পরিচলক  ইপিআই,পরিচালক আরইডিসিআর,সর্বশেষ অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর থেকে অবসর গ্রহণ করেন।

তিনি গত ২৭ নভেম্বর অসুস্থ হয়ে প্রথমে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, পরে বারডেম হাসপাতাল, গ্রীন লাইফ হাসপাতাল,সর্বশেষ আজগর আলী হাসপাতালে আইসিইউ ও পরে সেখানে লাইভ সাপোর্টে থেকে ৪ জানুয়ারী ইন্তেকাল করেন। আজিমপুর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র, এক কন্যা, ২ ছোট বোন ২ ছোট ভাইসহ  অসংখ্য  আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৫২ সালের ১৮ই ফেব্রুয়ারি লালমনিরহাট শহরে জন্মগ্রহণ করেন।