রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল


প্রকাশ :

শতবর্ষী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লালমনিরহাট  সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় মাঠে ওই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হক চৌধুরী সভাপতিত্বে এতে বক্তব্য দেন, সহকারী শিক্ষক আনিসুজ্জামান, সহকারী শিক্ষক আবু তালেব মোহাম্মদ গোলাম রব্বানী, মহসিন আলী ও আব্দুল আওয়াল প্রমুখ। 

মিলাদ মাহফিল পরিচালনা করেন থানাপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাকিরুল ইসলাম। পরে হামদ, নাথ, কেরাত ও আজান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় থানাপাড়া মসজিদের মুয়াজ্জিন সুলতান আহমেদ, সহযোগী ইমাম মোঃ আবদুল্লাহ আল মামুনসহ অভিভাবক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।