লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকার গৃহবধু জুঁই খাতুন (২২) কে হত্যার সাথে জড়িত সানিয়াজান ইউনিয়নের নিজশেখ সুন্দর গ্রামের মমিকুল ইসলামের ছেলে আলী হোসেনকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ৩ ঘন্টাব্যাপী অবরোধ করেছিল এলাকাবাসী।তারই প্রেক্ষিতে গতকাল রাতে র্যাব ১৩ আলী হোসেনকে নীলফামারী থেকে গ্রেফতার করে। পরে তাকে হাতীবান্ধা থানায় সোপর্দ করেন।
উল্লেখ গত ৩০ জানুয়ারী রাত সাড়ে ৭ টার সময় উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় জুই খাতুন নামে এক গৃহবধুকে স্বামী কর্তৃক হত্যা করা হয়। গত ৩ বছর আগে একই উপজেলার সিংগিমারী ইউনিয়নের জাহেদুল ইসলামের মেয়ে জুই খাতুনের সাথে সানিয়াজান ইউনিয়নের নিজশেখ সুন্দর গ্রামের মমিকুল ইসলামের ছেলে আলী হোসেনের সাথে বিবাহ হয়। সংসার চলাকালীন সময়ে জুঁই খাতুনের সাথে তার স্বামী আলী হোসেনের বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে কলহ চলে। এরই মধ্যে গত ৩০ জানুয়ারী বিকেলে যৌতুকের টাকা দাবী করে আলী হোসেন তার স্ত্রীর সাথে কথাকাটাকাটি হয়। পরে সন্ধ্যা ৭.৩০ মিনিটে জুঁই খাতুনের স্বামীর বাড়ি থেকে জুঁই খাতুনের মৃত্যুর সংবাদ আসে । তবে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয় জুঁই খাতুনকে হত্যা করা হয়েছে। ওইদিন মরদেহ হাতীবান্ধা থানা পুলিশ উদ্ধার করে একটি ইউডি মামলা রুজু করে পোস্টমর্টেম করার জন্য লালমনিরহাট সিভিল সার্জন অফিসে পাঠায়।
এবিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদ নবী বলেন,র্যার্ব ১৩ গতকালে আলী হোসেনকে আমাদের কাছে সোপর্দ করে।আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।