লালমনিরহাটের কালীগঞ্জে সমাজ সেবার আয়োজনে,দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে"তারুণ্যের উৎসব"-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারী সোমবার কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার সুকান্ত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার টুম্পা,বিশেষ অতিথি ছিলেন,কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়।
আরোও উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কালীগঞ্জ উপজেলার ছাত্র সমন্বয়ক আইমান সাদিক রুপম ও আলমগীর হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সমাজসেবার আওতায় উপকার ও সুবিধাভোগী উদ্যোক্তা, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে,ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক,ও জুলাই/২৪ গণঅভ্যুথান নিয়ে আলোচনা,প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ কর্মসূচী এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।