লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নে বৃহস্পতিবার( ৬ ফেব্রুয়ারি) রাতে শিয়ালখোওয়া এসসি উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। চলবলা ইউনিয়ন কৃষকদলের আয়োজনে চলবলা কৃষকদলের সভাপতি মো.শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হাসান, লালমনিরহাট জেলা কৃষকদলের সভাপতি জনাব নুরুন্নবী মোস্তফা, সাধারণ সম্পাদক এনামুল হক মাষ্টার।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, শহীদ জিয়াউর রহমান কৃষকদের জন্য কাজ করে গেছেন। বেগম খালেদা জিয়াও কৃষকদের কল্যাণে কাজ করেছেন, আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় গেলে কৃষকদের কম খরচে অধিক ফসল উৎপাদনসহ ন্যায্য অধিকার দেওয়া হবে।
অনুষ্ঠানে মো:আব্দুল গফুর এর সঞ্চালনায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক শামসুজ্জামান সবুজ, কালীগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক জনাব রফিকুল ইসলাম, সদস্য সচিব জনাব মমিনুল ইসলাম, , কালীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক জনাব মতিনুর রহমান মতিন, সিনিয়র যুগ্ম-আহবায়ক রাজ্জাকুর ইসলাম রাজ্জাক সহ স্থানীয় নেতৃবৃন্দ।