রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত


প্রকাশ :

বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার সদর  উপজেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্কাউটসের আয়োজনে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা একাডেমিক সুপারভাইজার  মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা স্কাউটসের আহ্বায়ক অভিজিত চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরনবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  লিপিকা দত্ত, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রধান শিক্ষক ইদ্রিস আলী ও জেলা স্কাউটস কমিটির প্রতিনিধি মুক্তা লাল রায় ঈশোর (এলটি)।

কমিটিতে উপজেলা ভরপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অভিজিত চৌধুরী কে সভাপতি ও কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর-ই-ইসলাম সরকার কে সম্পাদক নির্বাচিত করা হয়। এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, চর কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী , তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার ,পূর্ব সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম , আমবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মমতাজ আলী  এবং ফুলগাছ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ইসলাম ।

যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, চিনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ শহীদ সরকার , কোষাধ্যক্ষ পদে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত এবং কমিশনার পদে রামশিং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম।

গ্রুপ সভাপতির দায়িত্বে এৈলোক্যনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়, বড়বাড়ি ফজলুল হক দাখিল মাদ্রাসার সুপার হোসেন আলী, মকড়া ঢ়ঢ়গাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আব্দুল মালেক মন্ডল, আরাজি চোংগাদারা করিমুদ্দিন মুন্সী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম ।

উল্লেখ্য, সভায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।