রংপুর জেলার ৪০ হাজার ৩১ জন কার্ডধারীর মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে।
বুধবার (২রা অক্টোবর) রংপুর সিটি কর্পোরেশনের ১৩, ১৪, ১৬, ১৯ ও ৩১ নম্বর ওয়ার্ড এবং পীরগাছা, পীরগঞ্জ, গংগাচড়া ও মিঠাপুকুর উপজেলার টিসিবির প্রত্যেক কার্ডধারীর নিকট ৪৭০ টাকায় দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুরডাল ও পাঁচ কেজি চাল বিক্রি করা হয়।
জেলার ৩৭টি স্থায়ী পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত ডিলারগণ এসব পণ্য বিক্রি করেন।