রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাজারহাটে নাশকতার আশংকায় দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার


প্রকাশ :

রাজারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে দুই দিনে দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেফতার হয়েছে।সোমবার(২০জানুয়ারি)দুপুরে নিজ বাড়ী থেকে রাজারহাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক,কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য বর্তমান চাকিরপশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম 

রোববার বিকালে বিদ্যানন্দ ইউনিয়ন শাখা আওয়ামী লীগ সভাপতি,বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলামকে রাজারহাট বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আবদুস সালাম চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের বাসিন্দা ওসমান আলী ব্যাপারির পুত্র ও বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম মন্দির মৌজার বাসিন্দা মৃত নুর ইসলামের পুত্র।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি)মো:আশরাফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন ,নাশকতার আশংকায় পুলিশের বিশেষ আইনের ক্ষমতায় গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।