রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


প্রকাশ :

'হে নূতন!  ব্যক্ত হোক জিবনের জয় - ব্যক্ত হোক তোমামাঝে অসীমের চিরবিস্ময় " এই প্রতিপাদ্যে লালমনিরহাটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের নূতন শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন, লালমনিরহাট   সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক চৌধুরী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোলেমান আলী প্রমূখ। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক - শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও নূতন - পুরাতন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের নূতন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন পুরাতন শিক্ষার্থীরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।