লালমনিরহাটের হাতীবান্ধায় পানি উন্নয়ন বোর্ডের জমি নিয়ে দ্বন্দ্বের জেরে দু-গ্রুপের সংঘর্ষে অষ্টম শ্রেনীর ছাত্রসহ প্রায় ২ জন গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
রবিবার (১৯জানুয়ারী)সন্ধ্যায় উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় জয়নাল আবেদিন বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের ৫ শতাংশ জমি নিয়ে জয়নাল আবেদীন ও রেজাউল করিমের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিলো। এমতাবস্থায় গতকাল রবিবার সন্ধ্যায় পুলিশ প্রসাশন ও জৈনিক বিএনপির (সাবেক) এক নেতা বিষয়টি নিয়ে আলোচনা চলাকালীন দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে একপক্ষের আরিফুল ইসলাম সাবু(৩০) ও আলফেস সানি(১৩)আহত হয়। আহতরা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে জয়নাল আবেদীন বলেন, প্রায় কয়েক মাস ধরে আমাদের ভোগদখলীও জমি রেজাউল করিম গং দখল করার চেষ্টা চালাচ্ছে । এ ব্যাপারে আমরা থানায় একটি লিখিত অভিযোগ করেছিলাম এবং বিষয়টি নিয়ে থানা ও এলাকার গন্যমান্য ব্যক্তি বসেছিল কিন্তু তাড়া আলোচনায় বসেনি। পরে আজ যখন পুলিশ তদন্তে আসে তখন তাড়া পুলিশের সামনে অতর্কিত ভাবে আমাদের উপর হামলা চালায় রেজাউল ও তার লোকজন। এতে আমাদের ২ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে অপর পক্ষের শাহদাত বলেন, তাদের সাথে আমাদের জমি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘ দিন থেকে।সমাধানের জন্য স্থানীয় কয়েকজন দায়িত্ব নিয়েছে। তার পরেও তারা যখন আমাদের নেতার উপর আঙ্গুল তুলে কথা বলেছিল তখন আমি তাদের লোকজনের উপর হামলা চালাই।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, এ ব্যপারে একটি অভিযোগ পেয়েছি এবং অভিযোগটি তদন্ত করে নথিভুক্ত হয়েছে। আমরা আসামি ধরার চেষ্টা চালাচ্ছি।