রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কবির গ্রেফতার


প্রকাশ :

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রংপুরের মাহিগঞ্জ থানার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি করিব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল কুদ্দুস বলেন, শনিবার রাত ১ টার দিকে নগরীর সাতমাথা এলাকা থেকে কবির হোসেনকে গ্রেফতার করে মাহিগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলেন রংপুর নগরীর মাহিগঞ্জের ধুমখাটিয়া গ্রামের আব্দুস সামাদ এর ছেলে কবির হোসেন।

মাহিগজ্ঞ মেট্রোপলিটন থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় মেট্রোপলিটন কোতোয়ালি থানায় গত বছরের ১৩ নভেম্বর মামলা দায়ের করেন মাহিগঞ্জ রথবারী এলাকার মামুনুর রশীদ মামুন। যার মামলা নং-১২।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপরে গোলাগুলির ঘটনায় মামুনুর রশীদ মামুন একটি মামলা দায়ের করে সেই মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কবির হোসেন জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।