রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির ঢাকা মহানগর উত্তরের থানা আহবায়ক কমিটি গঠনে সভা


প্রকাশ :

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির ঢাকা মহানগর উত্তরের  ২২টি থানা আহ্বায়ক  কমিটির গঠন উপলক্ষে গত ১৮ জানুয়ারি ১২ নম্বর সেক্টরের লাভনিল কমিউনিটি সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়।

আহ্বায়ক এড. হুমায়ূন কবির ভূঁইয়ার সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ও গবেষক সারোয়ার ওয়াদুদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আবুল কালাম আজাদ।

সভায় দুর্নীতি নির্মূলে দেশপ্রেমিক শক্তির ঐক্য কামনা করে গুরুত্বপূর্ণ বক্তব্য অধ্যাপক ডক্টর লুৎফর রহমান, কাইয়ুম রেজা চৌধুরী, কর্নেল (অবঃ) ডক্টর প্রকৌশলী আনোয়ার হোসেন, অধ্যাপক ডক্টর সৈয়দ মোঃ শামছুদ্দীন, ডক্টর আব্দুল হক তালুকদার, নুরুল হুদা চৌধুরী মিলু, উইং কমান্ডার আমিনুল ইসলাম (অবঃ) ডক্টর প্রকৌশলী লুৎফর রহমান, অধ্যাপক ডাঃ জহির উদ্দিন মাহমুদ, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, প্রকৌশলী মনির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ডক্টর এস,এম শফিকুল ইসলাম কানু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আলহাজ হালিম শরীফ, এস কে ইসলাম, মোহাম্মদ আলী, মাহফুজা আক্তার, জান্নাতুল করিম খোকন, ডক্টর সরিফ সাকি, অধ্যাপক শহিদুল ইসলাম, মোঃ মোয়াজ্জেম হোসেন, আলতাফ হোসেন, এড. মুহাম্মদ হারুন উর রশিদ ভূঁইয়া, অধ‍্যাপক ইউনুস হাসান চৌধুরী, অধ্যক্ষ রিক্তার হোসেন, স্কোয়ার্ডন লিডার শামস জামান(অবঃ), মেজবাহ উদ্দিন চৌধুরী জীবন, সালাউদ্দিন আহমেদ, কাজী সারোয়ার হোসেন, মোয়াজ্জেম হোসেন, কবির হোসেন, তালুকদার মনিরুজ্জাম মনির, কাজী আলম, নাফিজ মাহবুব প্রমুখ।

সভায় উপস্থিত থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটিকে সমর্থন ও সংহতি জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, “দেশ প্রেম ইমানের অঙ্গ" মানব সৃষ্টির মহান উদ্দেশ‍্য প্রতিপালনে "দেশকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো" পরকালের কথা চিন্তা করে দেশের এই ক্রান্তিকালে, দুর্নীতি নির্মূল করতে, দেশের জনগনের জান মালের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, বাজার মূল্য নিয়ন্ত্রন, প্রকৃত গণতন্ত্র ও স্বচ্ছ ভোটাধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি সৎ সাহসী দেশপ্রেমিকদের নেতৃত্বে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

তিনি  চিন্হিত দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার এবং জরুরি ভিত্তিতে প্রতিটি মন্ত্রণালয়ে সৎ সাহসী নির্মোহ ১০ জন বিশেষজ্ঞ নিয়োগ করে সিংগাপুরের লি কুয়ান ইউ ও মালয়েশিয়ার ডাঃ মাহাথির বিন মোহাম্মদের অনুকরণে প্রতিটি অফিস আদালতের দুর্নীতি নির্মূলের ব‍্যবস্হার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা কে আবারও অনুরোধ করেন।

সভায় সংগঠনের সভাপতি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের আশু রোগমুক্তি কামনায় এবং সংগঠনের সহ সভাপতি বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।